চীনের কয়লা খনি গণকবরে পরিণত হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i159596-চীনের_কয়লা_খনি_গণকবরে_পরিণত_হয়েছে
পার্সটুডে, শানসি প্রদেশের চাংজি শহরের কিনইউয়ান কাউন্টির একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং ৮২ জন নিহত হয়েছেন।
(last modified 2026-05-23T09:31:44+00:00 )
মে ২৩, ২০২৬ ১৫:২৯ Asia/Dhaka
  • চীনের কয়লা খনি গণকবরে পরিণত হয়েছে
    চীনের কয়লা খনি গণকবরে পরিণত হয়েছে

পার্সটুডে, শানসি প্রদেশের চাংজি শহরের কিনইউয়ান কাউন্টির একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং ৮২ জন নিহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, প্রতিবেদন থেকে জানা গেছে যে দুর্ঘটনার সময় ২৪৭ জন শ্রমিক ভূগর্ভে ছিলেন।

দুর্ঘটনার পর, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা, একটি বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্ঘটনার পরিণতি যথাযথভাবে মোকাবেলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

তিনি দুর্ঘটনার কারণ তদন্ত এবং আইন অনুযায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।