ট্রাম্পের বাসভবনের কাছে আবার গুলি, একজন নিহত
https://parstoday.ir/bn/news/world-i159620-ট্রাম্পের_বাসভবনের_কাছে_আবার_গুলি_একজন_নিহত
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারী গুলি ছুড়েছে। পরে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি চলে। গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন।
(last modified 2026-05-24T02:16:56+00:00 )
মে ২৪, ২০২৬ ১০:০৪ Asia/Dhaka
  • ট্রাম্পের বাসভবনের কাছে আবার গুলি, একজন নিহত

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারী গুলি ছুড়েছে। পরে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি চলে। গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে ওই বন্দুকধারী গুলি ছোড়ে। এক বিবৃতিতে বলা হয়, সিক্রেট সার্ভিসের পুলিশ কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়ে। বন্দুকধারী গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরে মারা যান।

সিএনএনের খবরে জানানো হয়, পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, এক ব্যক্তি গুলি ছুড়ছেন—এমন খবর পায় সিক্রেট সার্ভিস। এরপর তাদের কর্মকর্তারা সেখানে গেলে এই গোলাগুলি হয়। গুলিবিনিময়ের সময় একজন পথচারীও আহত হন। তবে তার অবস্থা কেমন তা জানা যায়নি। 

এর আগে ৪ মে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ‘সন্দেহজনক’ ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়।

ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত হন।

গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে  হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় এর আগে গুলির ঘটনা ঘটে। এক মাস পার না হতেই নতুন করে এই ঘটনা ঘটল। নৈশভোজে গুলির ঘটনাটি সাজানো নাটক বলে অনেকেই মনে করেন।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।