ইরান-মার্কিন আলোচনা বানচাল করতে ইসরায়েল সর্বাত্মক চেষ্টা করছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
পার্সটুডে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মার্কিন-ইরান আলোচনাকে দুর্বল বা ব্যর্থ করতে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে বলেছেন, ইসরায়েল মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থের অনুকূল নয় এবং তাই তারা এই আলোচনা বানচাল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাই, যাতে শান্তি প্রচেষ্টা এবং চলমান আলোচনা বন্ধ না হয়ে যায়।
এ প্রসঙ্গে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু ও কাটজের নেতৃত্বে সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে।
বৈরুতের ওপর ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাবে এই হামলা চালানো হয়েছে। একই সময়ে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, তাদের বিমান বাহিনী এখন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি অপারেশন কক্ষে হামলা চালিয়েছে।
এই হামলাটি এমন সময়ে ঘটল, যখন ট্রাম্প দাবি করেছেন তিনি ইসরায়েলি শাসকগোষ্ঠীকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে হামলা চালাতে দেবেন না।#
পার্সটুডে/এমআরএইচ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন