আমেরিকার বোমারু বিমান বিধ্বস্তে ৮ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i160376-আমেরিকার_বোমারু_বিমান_বিধ্বস্তে_৮_জন_নিহত
পার্সটুডে- মার্কিন কর্কমর্তারা জানিয়েছেন, একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় এর ৮ জন ক্রু নিহত হয়েছে।
(last modified 2026-06-16T08:01:36+00:00 )
জুন ১৬, ২০২৬ ০৯:৪৯ Asia/Dhaka
  • আমেরিকার বোমারু বিমান বিধ্বস্তে ৮ জন নিহত

পার্সটুডে- মার্কিন কর্কমর্তারা জানিয়েছেন, একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় এর ৮ জন ক্রু নিহত হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল।

১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনো ধোঁয়া বের হচ্ছে।

বি-৫২ একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

বিশাল এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র–সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়।#

পার্স টুডে/এস এ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।