দখলদার ইসরায়েল থেকে পণ্য আমদানিতে বেলজিয়ামের নিষেধাজ্ঞা আরোপ
জুলাই ১৮, ২০২৬ ২০:২৫ Asia/Dhaka
-
দখলদার ইসরায়েল থেকে পণ্য আমদানিতে বেলজিয়ামের নিষেধাজ্ঞা
পার্সটুডে- বেলজিয়ামের ফেডারেল সরকার গ্রীষ্মকালীন ছুটির আগে তাদের শেষ বৈঠকে শনিবার ইসরায়েল থেকে আসা পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।
আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বেলজিয়ামের ফেডারেল সরকার গ্রীষ্মকালীন ছুটির আগে তাদের শেষ বৈঠকে একাধিক নতুন পদক্ষেপ অনুমোদনের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
এই সিদ্ধান্তটি এমন একগুচ্ছ পদক্ষেপের অংশ, যেগুলোতে বেলজিয়াম সরকার গত গ্রীষ্মের শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলা এবং ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের প্রতিক্রিয়ায় এ নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছিল।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ