ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
-
• ইসরায়েলকে বয়কট করুন
পার্সটুডে- বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় ৫,০০০ অধ্যাপক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্মীরা একটি খোলা চিঠিতে শিক্ষাকেন্দ্রগুলোকে ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বেলজিয়ামের প্রায় ৫,০০০ অধ্যাপক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্মীরা একটি খোলা চিঠিতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১,১০০ জন বিশ্ববিদ্যালয় অধ্যাপক রয়েছেন, যারা ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈজ্ঞানিক ও গবেষণা সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং যেকোনো নতুন সহযোগিতা প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এই ধরনের সম্পর্ক বৈজ্ঞানিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
চিঠিতে স্বাক্ষরকারীরা ফিলিস্তিনিদের জন্য উচ্চশিক্ষার প্রতি সমর্থন জানানোরও আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।