যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে-চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।
দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হুয়াংইয়ান দ্বীপে জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনা চীনের সার্বভৌমত্বের আওতাভুক্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য করার কোনো অধিকার নেই। পাশাপাশি, দক্ষিণ চীন সাগর সংক্রান্ত ‘অবৈধ ও অকার্যকর সালিশি রায়’-এর ভিত্তিতে ফিলিপাইনকে সমর্থন করারও কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো আরও বলেন, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়া বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে সামুদ্রিক বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়াও বন্ধ করতে হবে।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।