মধ্যপ্রাচ্যে সংঘাত ইসরায়েলের ধ্বংস আনতে পারে: রুশ কমান্ডার
https://parstoday.ir/bn/news/world-i162310-মধ্যপ্রাচ্যে_সংঘাত_ইসরায়েলের_ধ্বংস_আনতে_পারে_রুশ_কমান্ডার
রাশিয়ার সশস্ত্র বাহিনীর এক সিনিয়র কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ পর্যন্ত ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।
(last modified 2026-08-19T11:20:12+00:00 )
আগস্ট ১৯, ২০২৬ ১৬:১৫ Asia/Dhaka
  • আপতি আলাউদিনভ
    আপতি আলাউদিনভ

রাশিয়ার সশস্ত্র বাহিনীর এক সিনিয়র কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ পর্যন্ত ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং চেচেন বিশেষ বাহিনী ‘আখমত’-এর কমান্ডার আপতি আলাউদিনভ বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তাসকে বলেন, “আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল আরও তীব্র হবে। আমি মনে করি, ইসরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্য হলো সংঘাতকে যতটা সম্ভব উসকে দেওয়া এবং এতে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে টেনে আনা। এ কাজে তারা বেশ দক্ষ বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন