রাশিয়া থেকে সিরিয়ায় অভিযান চালালো দূরপাল্লার ৬ বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/world-i16999-রাশিয়া_থেকে_সিরিয়ায়_অভিযান_চালালো_দূরপাল্লার_৬_বোমারু_বিমান
রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান টিইউ-২২এম৩ সিরিয়ার রাকা নগরীতে দায়েশ অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় দায়েশের রাসায়নিক অস্ত্র কারখানা ধ্বংস হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ০৬:৫১ Asia/Dhaka
  • দূরপাল্লার রুশ বোমারু বিমান টিইউ-২২এম৩
    দূরপাল্লার রুশ বোমারু বিমান টিইউ-২২এম৩

রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান টিইউ-২২এম৩ সিরিয়ার রাকা নগরীতে দায়েশ অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় দায়েশের রাসায়নিক অস্ত্র কারখানা ধ্বংস হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাকা নগরীর উত্তর এবং উত্তর-পূর্বে দায়েশ অবস্থানের বিরুদ্ধে চালানো হামলায় ছয়টি বিমান অংশ নিয়েছে। বিমানগুলো রাশিয়া থেকে উড়ে গিয়ে এ অভিযান চালায়।

রুশ ঘাঁটি থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছে টিইউ-২২এম দূরপাল্লার বোমারু বিমান বহর

অভিযানে দায়েশের রাসায়নিক অস্ত্র কারখানা ছাড়াও অস্ত্র ভাণ্ডার, তেলের ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। অভিযানে দায়েশের অনেক স্থাপনা এবং জনশক্তি পুরো ধ্বংস হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এ জঙ্গি গোষ্ঠী। অভিযান শেষে বহরের ছয়টি বিমানই নিরাপদে রুশ ঘাঁটিতে ফিরে গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমন্ত্রণে গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করছে রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১২