পাকিস্তানি নৌমহড়ায় ইরান ও তুরস্ককে আমন্ত্রণ
আগস্ট ১৩, ২০১৬ ১৪:৫২ Asia/Dhaka
আগামী বছরের ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি উত্তর আরব সাগরে একটি আন্তর্জাতিক নৌ মহড়ার আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ‘আমান-১৭’ নামের এ মহড়ায় অংশ নিতে ইরান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও তুরস্কসহ ৭১টি দেশের নৌবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
এটি আমান সিরিজের ষষ্ঠ মহড়া। উর্দু শব্দ ‘আমান’র অর্থ ‘শান্তি’ এবং আমান মহড়ার স্লোগান হলো ‘শান্তির জন্য সবাই’।
আমান সিরিজের প্রথম মহড়া অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালের মার্চ মাসে। এ মহড়ার উদ্দেশ্য নৌ অভিজ্ঞতা বিনিময় ও আঞ্চলিক নিরাপত্তার উন্নয়ন ঘটানো।
আমেরিকা ও কিছু পশ্চিমা যুদ্ধজাহাজ এরইমধ্যেই এ এলাকায় অবস্থান করছে। কাজেই তাদেরও এই মহড়ায় অংশ নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩
ট্যাগ