পাক জঙ্গিবিমানকে নিজেদের বিমান হিসেবে দেখাল ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়!
-
তেজাজ(বামে) এবং এফ-১৭ থান্ডার (ডানে) ফাইল ছবি
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে পাকিস্তানে নির্মিত যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডারকে ভুলে ভারতে তৈরি বিমান হিসেবে দেখানো হয়েছে। ভারতের ৭০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে টুইটারে প্রকাশিত ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর তা দ্রুত সরিয়ে নেয়া হয়।
এক মিনিটের ভিডিওতে দেখানো হয়, ভারতীয় পতাকা নিয়ে উড়ছে জেএফ-১৭ যুদ্ধবিমান। অবশ্য সমালোচনার মুখে ক্রুটিযুক্ত ভিডিও সরিয়ে নেয়া হলেও এ নিয়ে কোনো মন্তব্য করে নি ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়।
পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে জেএফ-১৭ যুদ্ধবিমান। এক ইঞ্জিনের বিমান হওয়ায় ভারতীয় তেজাজ এবং জেএফ-১৭’র মধ্যে বেশ মিল রয়েছে। অবশ্য জেএফ-১৭’র পেছনের অংশে পাখা থাকলেও তেজাজের তা নেই।
এর আগে, গত ডিসেম্বর মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্যা দুর্গত তামিলনাড়ু সফরকে কেন্দ্র করে ফটোশপে তৈরি করা ছবি টুইটারে প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ভারত সরকার।#
পার্সটুডে/মূসা রেজা/১৪