রাশিয়া থেকে আবারো সিরিয়ায় হামলা চালালো রুশ বিমান
https://parstoday.ir/bn/news/world-i17221-রাশিয়া_থেকে_আবারো_সিরিয়ায়_হামলা_চালালো_রুশ_বিমান
রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে উড়ে গিয়ে আবারো সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে রুশ বোমারু বিমান। হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৪, ২০১৬ ১৩:৫০ Asia/Dhaka
  • রুশ তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান
    রুশ তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান

রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে উড়ে গিয়ে আবারো সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে রুশ বোমারু বিমান। হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, ছয়টি তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান দেইর আজ-জোরের দক্ষিণ-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব এলাকায় দায়েশের অবস্থানে হামলা চালায়। এতে সন্ত্রাসীদের দুটি কমান্ড পোস্ট, ছয়টি অস্ত্রের  ডিপো, সামরিক যান ও বহু সন্ত্রাসী নিহত হয়।

দেইর আজ-জোর শহরের বিরাট অংশ দায়েশ সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে এবং তারা সেখানকার একটি সামরিক বিমানঘাঁটি দখলে নেয়ার জন্য এই নামেই সিরিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রুশ বিমান হামলার প্রশংসা করে বলেছেন, মস্কোর সামরিক সহযোগিতার কারণে সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এগিয়ে যেতে সুুবিধা পেয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪