মোদির বক্তব্যকে কেন্দ্র করে বেলুচিস্তানে ভারতবিরোধী প্রচণ্ড বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i17572-মোদির_বক্তব্যকে_কেন্দ্র_করে_বেলুচিস্তানে_ভারতবিরোধী_প্রচণ্ড_বিক্ষোভ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারত বিরোধী প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুচিস্তান প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে গোটা প্রদেশে এ বিক্ষোভ হয়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ০৬:৫৬ Asia/Dhaka
  • মোদির বক্তব্যকে কেন্দ্র করে বেলুচিস্তানে ভারতবিরোধী প্রচণ্ড বিক্ষোভ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারত বিরোধী প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুচিস্তান প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে গোটা প্রদেশে এ বিক্ষোভ হয়।

বেলুচিস্তানের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার কর্মীরা এ বিক্ষোভের আয়োজন করেছে। প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের প্রধান প্রধান শহরগুলোতে এ বিক্ষোভ হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা ভারতের পতাকায় আগুন দিয়েছে। বিক্ষোভকারীরা, ভারতের স্বাধীনতা দিবসে দেয়া মোদির বক্তব্যের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রতিবাদ জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি অভিযোগ করেন, তার ভাষায়, গোলযোগপূর্ণ প্রদেশটিতে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে নয়াদিল্লি। তিনি আরো বলেন, গোটা বেলুচিস্তানের ভারত বিরোধী বিক্ষোভ প্রমাণ করছে যে পাকিস্তানের মানুষ মোদির বক্তব্য পছন্দ করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৯