পাক-ভারত টানাপড়েনে অনিশ্চিত সার্ক শীর্ষ সম্মেলন
কাশ্মির নিয়ে পাক-ভারত টানাপড়েনের ফলে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এখনো দু’মাসের বেশি সময় হাতে থাকা সত্ত্বেও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সার্ক শীর্ষ সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।
আগামী ৯ ও ১০ নভেম্বর ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ এক পাক কর্মকর্তা বলেন, সম্মেলন হওয়ার ফিফটি-ফিফটি সম্ভাবনা রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অব্যাহত অস্থিরতাকে কেন্দ্র করে ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যকার তীব্র টানাপড়েনের কথা তুলে ধরেন তিনি। এ পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে যোগ দেয়ার জন্য ইসলামাবাদে যাবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২২