সার্ক বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন না ভারতের অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i18007-সার্ক_বৈঠকে_যোগ_দিতে_পাকিস্তান_যাচ্ছেন_না_ভারতের_অর্থমন্ত্রী
পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের বৈঠকে যোগ দিচ্ছেন না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিষয়টি এরইমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৪, ২০১৬ ০৬:১৭ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি
    ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি

পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের বৈঠকে যোগ দিচ্ছেন না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিষয়টি এরইমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, অর্থমন্ত্রী অরুণ জেটলির বদলে ভারতের অর্থসচিব শক্তিকান্ত দাস দুদিনব্যাপী এ বৈঠকে দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গত এক সপ্তাহ ধরে ভারতের অর্থমন্ত্রীর বৈঠকে যোগ দেয়া নিয়ে নানা জল্পনা চলে আসছিল। ডন বলছে, বাংলাদেশের অর্থমন্ত্রীও এ বৈঠকে যোগ দেবেন না।

ভারতের এ সিদ্ধান্তের ভেতর দিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে কাশ্মির ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন স্পষ্ট হলো বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লির দমন-পীড়নের সমালোচনা করেছে পাকিস্তান সরকার। জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি পাকিস্তানের বেলুচিস্তান, গিলগিট বেলুচিস্তান ও আযাদ কাশ্মিরের জনগণের অধিকার হরণের কথা বলেছে।

চলতি মাসের প্রথম দিকে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারতের মন্ত্রী রাজনাথ সিং যোগ দেন নি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সে বৈঠকে যোগ দেয়া থেকে বিরত ছিলেন। চলতি সপ্তাহের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের বদলে অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪