রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ: কমিটির প্রধান কফি আনান
https://parstoday.ir/bn/news/world-i18049-রোহিঙ্গা_সমস্যা_সমাধানের_উদ্যোগ_কমিটির_প্রধান_কফি_আনান
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য একটি কমিশন গঠন করা হয়েছে এবং এ কমিশন রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন বন্ধের বিষয়ে কাজ করবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৪, ২০১৬ ১২:৩৪ Asia/Dhaka
  • মিয়ানমারের নিপীড়িত মুসলমান (ফাইল ফটো)
    মিয়ানমারের নিপীড়িত মুসলমান (ফাইল ফটো)

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য একটি কমিশন গঠন করা হয়েছে এবং এ কমিশন রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন বন্ধের বিষয়ে কাজ করবে।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির কার্যালয় থেকে আজ (বুধবার) এক বিবৃতিতে বলা হয়েছে,  রাখাইন রাজ্যের জটিল সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে  মিয়ানমার সরকার একটি উপদেষ্টা কমিশন গঠন করেছে। এ কমিশনে নয়জন স্বতন্ত্র সদস্য থাকবেন যার মধ্যে ছয়জন হবে মিয়ানমারের নাগরিক আর তিনজন হবেন আন্তর্জাতিক  বিশেষজ্ঞ।

বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের নাগরিকদের মধ্যে মুসলমান ও জাতিগত রাখাইন সম্প্রদায়ের সদস্য থাকবেন। এ কমিশন সহিংসতা প্রতিরোধ, মানবিক সহায়তায় সমর্থন দেয়া, জাতীয় সংহতি ও রাখাইন রাজ্যের উন্নয়ন ও মানবাধিকার রক্ষার ওপর জোর দেবে।

আগামী সেপ্টেম্বর মাসে অং সান সুচি আমেরিকা সফরে যাবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা রয়েছে।

গত কয়েক বছর ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর উগ্র বৌদ্ধরা হত্যাযজ্ঞ ও দমন-পীড়ন চালিয়ে আসছে। এ নিয়ে সারা বিশ্বে মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪