পাক জয়েন্ট চীফস অব স্টাফ রাশিয়ায়; সম্পর্ক বাড়ছে সামরিক বাহিনীতে  
https://parstoday.ir/bn/news/world-i18172-পাক_জয়েন্ট_চীফস_অব_স্টাফ_রাশিয়ায়_সম্পর্ক_বাড়ছে_সামরিক_বাহিনীতে
আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে এবং দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়াতে পাকিস্তান ও রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। মস্কোয় পাকিস্তানের জয়েন্ট চীফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল রাশাদ মাহমুদ ও রাশিয়ার সামরিক বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের মধ্যে এক বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ১৪:২৯ Asia/Dhaka
  • পাক জয়েন্ট চীফস অব স্টাফ রাশিয়ায়; সম্পর্ক বাড়ছে সামরিক বাহিনীতে  

আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে এবং দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়াতে পাকিস্তান ও রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। মস্কোয় পাকিস্তানের জয়েন্ট চীফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল রাশাদ মাহমুদ ও রাশিয়ার সামরিক বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের মধ্যে এক বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়।  

বৈঠকে দু পক্ষই তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আবার নিশ্চিত করে।

ভ্যালেরি গেরাসিমভ জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে গঠনমূলক সম্পর্কোন্নয়ন একটি  গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, ‍দু দেশের সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্ক উন্নয়নে পাকিস্তান ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক সহায়ক হবে। রুশ জেনারেল পাকিস্তানি সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের আত্মত্যাগের কথা স্বীকার করেন।

এদিকে, পাক সেনা কর্মকর্তা রাশাদ মাহমুদ রাশিয়ান ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আরআইএসএস পরিদর্শন করেন এবং এ সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) লিওনিদ পি. রেশেতনিকভের সঙ্গে সাক্ষাৎ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫