কাশ্মির নিয়ে আলোচনা: পাকিস্তানের আহ্বান প্রত্যাখ্যান করল ভারত
https://parstoday.ir/bn/news/world-i18211-কাশ্মির_নিয়ে_আলোচনা_পাকিস্তানের_আহ্বান_প্রত্যাখ্যান_করল_ভারত
কাশ্মির সংকট নিয়ে আলোচনার ব্যাপারে পাকিস্তানের আহ্বান প্রত্যাখ্যান করেছে ভারত। গত ১৯ আগস্ট ভারতীয় পররাষ্ট্র সচিব এস জয়শংকরের কাছে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছিলেন পাক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী। এতে চলতি মাসের শেষ নাগাদ জয়শংকরকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ এবং কাশ্মির সংকট নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ০৭:৩৩ Asia/Dhaka
  • কাশ্মির নিয়ে আলোচনা: পাকিস্তানের আহ্বান প্রত্যাখ্যান করল ভারত

কাশ্মির সংকট নিয়ে আলোচনার ব্যাপারে পাকিস্তানের আহ্বান প্রত্যাখ্যান করেছে ভারত। গত ১৯ আগস্ট ভারতীয় পররাষ্ট্র সচিব এস জয়শংকরের কাছে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছিলেন পাক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী। এতে চলতি মাসের শেষ নাগাদ জয়শংকরকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ এবং কাশ্মির সংকট নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।

কিন্তু আইজাজ চৌধুরীর কাছে লেখা ফিরতি চিঠিতে বিরোধপূর্ণ হিমালয় উপত্যকার ‘সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসবাদ’ নিয়ে পাল্টা আলোচনার আহ্বান জানান জয়শংকর। পাকিস্তান থেকে যেসব গেরিলা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অনুপ্রবেশ করে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় তাদেরকে নয়াদিল্লি ‘সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী’ বলে অভিহিত করে থাকে।

ভারতের চিঠিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা শুরুর ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। কিন্তু এতে পাকিস্তান যে ইস্যুতে কথা বলতে চায় তা নিয়ে আলোচনার কথা বলা হয় নি। এর আগে পাকিস্তানের দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে ভারত যে জবাব দিয়েছে তাতেও একই অবস্থান বজায় রাখা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৬