ইউক্রেনে নতুন করে সংঘর্ষ: ২ সরকারি সেনা নিহত, আহত ৪
-
গোলা-বিধ্বস্ত ইউক্রেনের একটি এলাকা
ইউক্রেনে সরকারি বাহিনী এবং রুশপন্থী সশস্ত্র গেরিলাদের মধ্যে নতুন করে সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে আজ (রোববার) এ সংঘর্ষ হয়।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, শান্তিচুক্তি ভঙ্গ করে রুশপন্থী সশস্ত্র ব্যক্তিরা সরকারি বাহিনীর অধিকৃত এলাকায় গোলাবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। রুশপন্থীরা মর্টার এবং কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে বলে সরকারি বাহিনী দাবি করেছে। অবশ্য ঠিক কোথায় এ সংঘর্ষ হয়েছে সে বিষয়ে কিছু জানা যায় নি।
গত বছরের ফেব্রুয়ারি মাসে 'দ্বিতীয় মিনস্ক' নামের যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছিল। বেলারুশের রাজধানী মিনস্কে এই চুক্তি সই হয়। চু্ক্তি অনুযায়ী, দুই পক্ষের মধ্যে ৩০ কিলোমিটার প্রশস্ত বাফার জোন গড়ে তোলা হয়। রাশিয়া, ইউক্রেন, জার্মানি এবং ফ্রান্স এ চুক্তির বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পরস্পরকে দায়ী করছে উভয়পক্ষ।#
পার্সটুডে/মূসা রেজা/২৮