মার্কিন ভোটার তথ্যভাণ্ডারে সাইবার হামলা করেছে রুশ হ্যাকাররা!
https://parstoday.ir/bn/news/world-i18619-মার্কিন_ভোটার_তথ্যভাণ্ডারে_সাইবার_হামলা_করেছে_রুশ_হ্যাকাররা!
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, দেশটির ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্যভাণ্ডারে দুই দফা সাইবার হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া-ভিত্তিক হ্যাকাররা। মার্কিন ইলিনয় অঙ্গরাজ্যে সম্প্রতি এ সাইবার হামলা চালানো হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ০৬:১১ Asia/Dhaka
  • মার্কিন ভোটার তথ্যভাণ্ডারে সাইবার হামলা করেছে রুশ হ্যাকাররা!

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, দেশটির ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্যভাণ্ডারে দুই দফা সাইবার হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া-ভিত্তিক হ্যাকাররা। মার্কিন ইলিনয় অঙ্গরাজ্যে সম্প্রতি এ সাইবার হামলা চালানো হয়।

ওই হামলার মাধ্যমে দুই লাখ ভোটারের তথ্য হাতিয়ে নেয়া হয়েছে তারা দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা দেশটির টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন।

এতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তারা আরো দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নাক গলাতে চাইছে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদের মধ্যে একজন বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় মস্কো  অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় বলে ধারণা সৃষ্টি হওয়ায় মারাত্মক উদ্বেগ দেয়া দিয়েছে। এ কর্মকর্তা আরো দাবি করেন, রুশ গোয়েন্দা সংস্থাগুলো এ দুই সাইবার হামলায় জড়িত ছিল।

এ হামলাকে কেন্দ্র করে চলতি মাসে এফবিআই গোটা আমেরিকার নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। এতে ভবিষ্যতে এমন আরো সাইবার হামলা হতে পারে আশংকা ব্যক্ত করে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এফবিআই।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩০