কিরঘিজিস্তানের চীনা দূতাবাসে গাড়িবোমা হামলা: নিহত ১ আহত ৩
আগস্ট ৩০, ২০১৬ ০৭:৪৩ Asia/Dhaka
মধ্য এশিয়ার দেশ কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে চীনা দূতাবাসের কাছে আজ (মঙ্গলবার) এক গাড়িবোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছ। নিহত ব্যক্তি গাড়ি চালক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
কিরঘিজিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জিকেএনবি বলেছে, তারা এ বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে এ বিষয়ে মন্তব্য করার জন্য পাওয়া যায় নি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ ঘটনাকে গাড়িবোমা হামলা বলে অভিহিত করেছে।
চালক গাড়ি নিয়ে দূতাবাসের ফটকে ধাক্কা দেয়ার চেষ্টা করেছে বলে খবরে উল্লেখ করা হয়। এদিকে টুইটারের প্রকাশিত ছবিতে দূতাবাস ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩০
ট্যাগ