অবৈধ পাকিস্তানি অভিবাসীদের ফেরত দিল ইরান
https://parstoday.ir/bn/news/world-i18895-অবৈধ_পাকিস্তানি_অভিবাসীদের_ফেরত_দিল_ইরান
ইরানের সীমান্ত নিরাপত্তা বাহিনী ৬৩ জন অবৈধ পাকিস্তানি অভিবাসীকে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করেছে। বালুচিস্তান প্রদেশের তাফতান সীমান্তে এসব ব্যক্তিকে হস্তান্তর করা হয়।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৫:০৩ Asia/Dhaka
  • হস্তান্তর করা পাকিস্তানি নাগরিক
    হস্তান্তর করা পাকিস্তানি নাগরিক

ইরানের সীমান্ত নিরাপত্তা বাহিনী ৬৩ জন অবৈধ পাকিস্তানি অভিবাসীকে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করেছে। বালুচিস্তান প্রদেশের তাফতান সীমান্তে এসব ব্যক্তিকে হস্তান্তর করা হয়।  

পাকিস্তানি সীমান্ত রক্ষীবাহিনী জানিয়েছ, এসব পাকিস্তানি নাগরিককে ইরানের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছিল এবং তারা বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ইরানে বসবাস করছিল।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

প্রতিবছর পাকিস্তান থেকে অবৈধভাবে আসা হাজার হাজার মানুষ ইরানি নিরাপত্তা সংস্থার সদস্যদের হাতে ধরা পড়ে। পরে তাদেরকে আবার ইরান সরকার পাকিস্তানের কাছে হস্তান্তর করে। বেকারত্ব ও দারিদ্র্যপীড়িত পাকিস্তানি নাগরিকরা কাজের সন্ধানে অবৈধপথে ইরান আসে। ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১