শত্রুকে কৃতকর্মের মূল্য পরিশোধ করতে জানে পাকিস্তান: জেনারেল রাহিল
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার দেশ বন্ধু বানাতে জানে একই সঙ্গে শত্রুকে কী করে তাদের কৃতকর্মের মূল্য পরিশোধ করতে হয় তাও জানে। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় হিসেবেও তুলে ধরেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষা দিবস উপলক্ষে রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন জেনারেল রাহিল। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও এ সময় ঘোষণা করেন তিনি।
পাকিস্তানের শত্রুদের উদ্দেশ্যে জেনারলে রাহিল বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা শক্তিশালী ছিল কিন্তু এখন তা অজেয় হয়ে উঠেছে। সন্ত্রাস-বিরোধী লড়াইকে পাকিস্তানের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ লড়াইয়ে পাকিস্তান আল্লাহ এবং রসুল (স)'র শিক্ষাকে অনুসরণ করে চলবে।#
পার্সটুডে/মূসা রেজা/৭