দক্ষিণ চীন সাগরের বিতর্কে আমেরিকা দূরে থাকুক: বেইজিং
-
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং
দক্ষিণ চীন সাগর নিয়ে চলমান সংকট সমাধানের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং। এজন্য বেইজিং চায়- দক্ষিণ চীন সাগরের বিতর্ক থেকে আমেরিকা দূরে থাকুক এবং এ বিষয়ে আমেরিকা কোনো ধরনের হস্তক্ষেপ না করুক।
গতকাল (বুধবার) এ বিষয়ে নতুন এক বিবৃতি প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্যদের সঙ্গে মিলে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই চীন এ সমস্যার সঠিক সমাধান করতে চায়। এ বিবৃতিতে লি কেকিয়াং হস্তেক্ষেপের বিষয়ে যদিও সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেন নি তবে তিনি মূলত ওয়াশিংটনের কথাই বলেছেন।
এর আগেও দক্ষিণ চীন ইস্যুতে আমেরিকা হস্তক্ষেপ করছে বলে চীন বহুবার অভিযোগ করেছে। এছাড়া, লাওসে অনুষ্ঠিত আসিয়ান বৈঠকে চীন বলেছে, “দক্ষিণ চীন সাগর এলাকায় আমরা মার্কিন উপস্থিতির বিষয়টি নজরদারি করছি এবং তাদের তৎপরতা চীনের জন্য বিরক্তিকর।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮