‘ওয়াহাবি-সালাফিরা সুন্নি নয়’-আল-আজহারের ঘোষণা; সৌদি দরবারি মোল্লাদের গাত্রদাহ!
https://parstoday.ir/bn/news/world-i19630-ওয়াহাবি_সালাফিরা_সুন্নি_নয়’_আল_আজহারের_ঘোষণা_সৌদি_দরবারি_মোল্লাদের_গাত্রদাহ!
মিশরের আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেইখ আহমদ আত তাইয়্যেব বলেছেন, "সালাফি তথা ওয়াহাবিরা সুন্নি নয়।" সম্প্রতি চেচনিয়ার রাজধানী গ্রজনিতে এক ধর্মীয় সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ১৬:১৬ Asia/Dhaka
  • আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেইখ আহমদ আত তাইয়্যেব
    আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেইখ আহমদ আত তাইয়্যেব

মিশরের আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেইখ আহমদ আত তাইয়্যেব বলেছেন, "সালাফি তথা ওয়াহাবিরা সুন্নি নয়।" সম্প্রতি চেচনিয়ার রাজধানী গ্রজনিতে এক ধর্মীয় সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। 

তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন সৌদি আরবের সরকারপন্থী বা দরবারি আলেমরা। তারা বলেছেন, মিশরের গ্র্যান্ড ইমামের এই বক্তব্য সৌদি আরবে ওয়াহাবি মতবাদের চর্চাকে দুর্বল করবে এবং  মিশরের আল-আজহার-কেন্দ্রিক সুন্নি নেতৃত্বের একটি নতুন ও অপেক্ষাকৃত বেশি জোরালো ধারা গড়ে উঠবে। 

আরবি দৈনিক রাই আল ইওয়ামের ওয়েব সাইটে পরিবেশিত এ খবরে আরও বলা হয়েছে, কয়েকজন সৌদি আলেম বলেছেন, গ্রজনির ওই সম্মেলন ছিল মিশর ও সৌদি আরবের মধ্যে বিভেদ বাড়ানোর রুশ সরকারি প্রচেষ্টার অংশ। মিশর ও সৌদি আরবের আলেমরা সুন্নি বিশ্বে নেতৃত্বের আসনে সমাসীন এবং রাশিয়ার এই উদ্যোগ মুসলিম বিশ্বে বিভেদ ছড়ানোরই উদ্যোগ, বিশেষ করে এ সম্মেলনের মাধ্যমে সৌদি সরকারকে টার্গেট করা হয়েছে বলে সরকারপন্থী সৌদি আলেমরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

গ্রজনির ওই সম্মেলনে মিশর ও অন্যান্য সুন্নি-প্রধান দেশের  ২০০  আলেম এবং চিন্তাবিদ অংশ নেন। ১৭ থেকে ২৫ আগস্টে অনুষ্ঠিত ওই সম্মেলনে রাশিয়া, সিরিয়া, তুরস্ক, ভারত, ব্রিটেন, লেবানন, মিশর, দক্ষিণ আফ্রিকা ও জর্দানসহ আরও অনেক দেশের আলেমরা অংশ নেন। তারা সুন্নি মতবাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের তাকফিরিবাদ তথা ওয়াহাবিবাদ এবং এই মতবাদে বিশ্বাসী 'দায়েশ' বা আইএসআইএলসহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা দিয়েছেন।

এদিকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত মুফতি ও অধ্যাপক আহমাদ কারিমাও সম্প্রতি বলেছেন, সালাফিদের ধর্ম বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)'র ধর্ম নয়, বরং তাদের ধর্ম হল মুহাম্মাদ বিন আবদুল ওয়াহাবের ধর্ম। অতীতেও মিশর, তুরস্ক, ভারত ও সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত সুন্নি মুফতি এবং আলেমরা ওয়াহাবি-সালাফিদেরকে সুন্নি নয় বলে ঘোষণা করেছেন। তাদের অনেকেই কট্টর তাকফিরিবাদে বিশ্বাসী ওয়াহাবিদেরকে ইসলামের শত্রুদের দালাল, ধর্মচ্যুত ও মুনাফিক বলে অভিহিত করেছেন। ভারতবর্ষের দেওবন্দের প্রখ্যাত আলেমদের অনেকেই সৌদি ওয়াহাবিদেরকে ইসলামের সঙ্গে সম্পর্কবিহীন বলে অভিহিত করেছেন। 

সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের মসুলকে দায়েশের হাত থেকে উদ্ধার করার আসন্ন সরকারি অভিযান এবং সিরিয়ার আলেপ্পোতে সিরিয়ার সরকারি সেনাদের অগ্রাভিযানের মুখে সৌদি সরকার তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের প্রতি সহায়তা জোরদার করেছে বলে খবর এসেছে।#

পার্সটুডে/মু.আ.হুসাইন/৮