পাকিস্তানে জুমা নামাযের সময় মসজিদে বিস্ফোরণ; নিহত অন্তত ১৬
https://parstoday.ir/bn/news/world-i20320-পাকিস্তানে_জুমা_নামাযের_সময়_মসজিদে_বিস্ফোরণ_নিহত_অন্তত_১৬
পাকিস্তানের মোহমান্দ এজেন্সির একটি মসজিদে জুমা নামাযের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। মোহমান্দ এজেন্সির প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছে আরো ৩০ জন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১২:৩০ Asia/Dhaka
  • পাকিস্তানে জুমা নামাযের সময় মসজিদে বিস্ফোরণ; নিহত অন্তত ১৬

পাকিস্তানের মোহমান্দ এজেন্সির একটি মসজিদে জুমা নামাযের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। মোহমান্দ এজেন্সির প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছে আরো ৩০ জন।

বিস্ফোরণের পরপরই সেখানে উদ্ধার কাজ শুরু হয়। আহতদেরকে বাজাউরের জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা এবং কেন এ বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায় নি। তবে একটি সূত্র জানিয়েছে, আজকের বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা।

এর আগে, গতকাল লোয়ার মোহমান্দ এজেন্সিতে গ্রেনেড বিস্ফোরণে এক নারী মারা গেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬