ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i20425-ইরানি_প্রেসিডেন্টের_সঙ্গে_বৈঠকে_বসতে_যাচ্ছেন_পাক_প্রধানমন্ত্রী
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করবেন পাকিস্তানের  প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম বার্ষিক অধিবেশনের অবকাশে দু নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৩:২৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করবেন পাকিস্তানের  প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম বার্ষিক অধিবেশনের অবকাশে দু নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী তুরস্ক, সৌদি আরব ও চীনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

এর আগে, ভেনিজুয়েলায় ১৭তম ন্যাম শীর্ষ সম্মেলনের অবকাশে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে সারতাজ আজিজ ন্যামের সভাপতি হিসেবে ইরানের ভূমিকার প্রশংসা করেন।

গত মার্চ মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও ২০১৪ সালে এবং ২০১৬ সালে দু বার ইরান সফরে করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭