চীনে বিশ্বের বৃহত্তম বেতার দুরবিনের তৎপরতা শুরু
চীনে আজ(রোববার) বিশ্বের বৃহত্তম বেতার দুরবিন বা রেডিও টেলিস্কোপ তৎপরতা শুরু করেছে। চীনের গুইঝাও প্রদেশের পার্বত্য এলাকায় এ দুরবিনের তৎপরতা শুরু হয়েছে।
দুরবিনের আনুষ্ঠানিক তৎপরতা শুরু দেখার জন্য স্থানীয় সময়ে দুপুরে পিংতাং উপত্যকায় হাজার জ্যোতির্বিদ এবং জ্যোতির্বিদ্যায় উৎসাহী মানুষ সমবেত হয়েছেন। ফাইভ-হানডের্ড-মিটার অ্যাপারচার স্পেরিকেল টেলিস্কোপ বা ফাস্ট নামের এ দুরবিন মহাকাশে নানা অনুসন্ধান চালাবে। বিশেষ করে বহির্জাগতিক জীবনের খোঁজে এখান থেকে অনুসন্ধান চালানো হবে।
১৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত এ প্রকল্পের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল। চীনের জ্যোতির্বিদরা দুরবিন নির্মাণের পরামর্শ দেয়ারও ১৭ বছর পর এ প্রকল্প শুরু করা হয়।
দুরবিনের প্রধান কাঠামো সাড়ে চার হাজার প্যানেল রিফ্লেক্টর ৩০টি ফুটবল মাঠের সমান। গত জুলাই মাসে এর নির্মাণ কাজ শেষ হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫