ইয়েমেনে যুদ্ধে যুদ্ধাপরাধ সত্ত্বেও সৌদির কাছে অস্ত্র বিক্রি করতে চায় ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i22213-ইয়েমেনে_যুদ্ধে_যুদ্ধাপরাধ_সত্ত্বেও_সৌদির_কাছে_অস্ত্র_বিক্রি_করতে_চায়_ব্রিটেন
ব্রিটেনের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা সংস্থা বিএই সিস্টেমস বলেছে, শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি পাওয়ার জন্য সৌদি আরবের সঙ্গে আলোচনা করছে। ইয়েমেনে চলমান আগ্রাসনে ব্রিটিশ অস্ত্র নির্বিচারে ব্যবহার নিয়ে লন্ডন যখন প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে তখন এ কথা জানাল বিএই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৬ ১০:৪৫ Asia/Dhaka
  • ইয়েমেনে যুদ্ধে যুদ্ধাপরাধ সত্ত্বেও সৌদির কাছে অস্ত্র বিক্রি করতে চায় ব্রিটেন

ব্রিটেনের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা সংস্থা বিএই সিস্টেমস বলেছে, শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি পাওয়ার জন্য সৌদি আরবের সঙ্গে আলোচনা করছে। ইয়েমেনে চলমান আগ্রাসনে ব্রিটিশ অস্ত্র নির্বিচারে ব্যবহার নিয়ে লন্ডন যখন প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে তখন এ কথা জানাল বিএই।

পাশাপাশি বিএই সিস্টেমস আরো বলেছে, ব্রিটেন এবং সৌদি আরব পাঁচ বছর মেয়াদি সহযোগিতার বিষয়েও কাজ করছে তারা।

সৌদি আরবের কাছে ব্রিটেন হক বিমান বিক্রি করেছে। চুক্তির শর্ত অনুসারে এ সব বিমান সংক্রান্ত প্রশিক্ষণ, সহযোগিতা এবং উন্নয়ন করবে বিএই। এ ছাড়া, পৃথক চুক্তির আওতায় সৌদি আরবের কাছে চারশ’ কোটি ডলার মূল্যে ইউরোফাইটার টাইফুন বিক্রির প্রত্যাশাও করা হচ্ছে।

আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ব্রিটেনে নির্মিত অস্ত্র ইয়েমেনে নির্বিচারে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ব্রিটিশ সংসদের অস্ত্র রফতানি সংক্রান্ত কমিটির আইনপ্রণেতারা এ কথা বলেছেন। এ ছাড়া, অস্ত্র বিক্রির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বজায় রাখার বিষয়ে ব্রিটেনের প্রতিশ্রুতি বজায় রাখা নিয়েও মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে এ কমিটি। সৌদি আরবে অবিলম্বে অস্ত্র বিক্রির বন্ধের দাবিও জানিয়েছেন কমিটির সভাপতি ক্রিস হোয়াইট।

গত ৪০ বছরে ধরে সৌদি আরবে সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা দেশ হলো ব্রিটেন।#

পার্সটুডে/মূসা রেজা/৭