সিরিয়ায় আন-নুসরার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের কোনো তথ্য-প্রমাণ নেই:ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i22534-সিরিয়ায়_আন_নুসরার_বিরুদ্ধে_আমেরিকার_যুদ্ধের_কোনো_তথ্য_প্রমাণ_নেই_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে আমেরিকা লড়াই করছে এমন কোনো তথ্য-প্রমাণ পাচ্ছে না মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ০৯:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা
    সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে আমেরিকা লড়াই করছে এমন কোনো তথ্য-প্রমাণ পাচ্ছে না মস্কো।

‘চ্যানেল ওয়ান রাশিয়া’কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ল্যাভরভ বলেন, হামলা চালাতে গিয়ে মার্কিন যুদ্ধবিমানগুলো গুলি-গোলা ব্যবহার না করেই তাদের ঘাঁটিতে ফিরে যাচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিমান ব্যাপকভাবে আকাশে উড়ছে ঠিকই কিন্তু যুদ্ধ চালানোর ক্ষেত্রে তাদের কার্যকারিতা খুবই নগণ্য।

এ ছাড়া, আলেপ্পোয় বোমা হামলা বন্ধ রাখার জন্য মস্কোর প্রতি ওয়াশিংটন আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এর কারণ হিসেবে ওয়াশিংটন দাবি করেছে, সিরিয়ার কথিত মধ্যপন্থি বিরোধীরা আলেপ্পোয় অবরুদ্ধ হয়ে পড়েছে এবং আন-নুসরা ছাড়া তাদের যাওয়ার আর কোনো  জায়গা নেই বলে ওয়াশিংটন দাবি করেছে।

ওয়াশিংটনের এমন আহ্বানকে সন্দেহজনক হিসেবে অভিহিত করেন ল্যাভরভ। তিনি বলেন, অথচ আন-নুসরা থেকে এ সব ব্যক্তিকে আলাদা করবে বলে ফেব্রুয়ারি মাসেই প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১০