দক্ষিণ চীন সাগরে বহনযোগ্য পরমাণু চুল্লি বসাবে চীন
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে বহনযোগ্য পরমাণু চুল্লি বসানোর গবেষণা করছে চীন । স্বাভাবিক মাপের শিপিং কন্টেইনারে বসানোর উপযুক্ত পরমাণু চুল্লি বানানোর জন্য এ গবেষণা করছে চীনা গবেষকরা।
আগামী পাঁচ বছরে মধ্যে এ রকম পরমাণু চুল্লি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে বসানো হবে বলে চীনা একটি দৈনিক খবর দিয়েছে।চীনা দৈনিক সাউথ চায়না মনিং পোস্টের খবরে বলা হয়েছে, পরমাণু এ ইউনিটকে ‘হেদিয়ানবাও’ বা ‘বহনযোগ্য পরমাণু ব্যাটারি প্যাক’ নামে অভিহিত করা হয়েছে। বহনযোগ্য এ পরমাণু চুল্লি বিতর্কিত দ্বীপপুঞ্জে বিদ্যুৎ শক্তি যোগানোর আদর্শ উৎস হয়ে হবে।
এই চুল্লি থেকে ১০ মেগাওয়াট তাপমাত্রা উৎপাদন করা যাবে। এ তাপকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হলে তা দিয়ে ৫০ হাজার ঘরবাড়ির যাবতীয় বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে।
চীনের আনহুই প্রদেশের হেইফিতে অবস্থিত অ্যাকাডেমি অব সায়েন্সেস’ ইন্সটিটিউট অব নিউক্লিয়ার এনার্জি সেফটি টেকনোলজি এ নিয়ে গবেষণা করছে। আর গবেষণার আংশিক অর্থের অংশ যোগান দিচ্ছে চীনের গণমুক্তি ফৌজ।#
পার্সটুডে/মূসা রেজা/১১