আমেরিকায় সাইবার হামলা চালিয়ে রুশ স্বার্থ উদ্ধার হবে না: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i22771-আমেরিকায়_সাইবার_হামলা_চালিয়ে_রুশ_স্বার্থ_উদ্ধার_হবে_না_পুতিন
রাশিয়া সাইবার হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা নাকচ করে দিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ১৮:১২ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়া সাইবার হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা নাকচ করে দিয়েছেন।

মস্কোতে আজ (বুধবার) এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় মার্কিন অভিযোগ নাকচ করেন তিনি। পুতিন বলেন, আমেরিকার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি এবং অন্য রাজনৈতিক সংস্থার কম্পিউটারে সাইবার হামলা চালিয়ে রাশিয়ার কোনো স্বার্থ উদ্ধার হবে না।

তিনি বলেন, সাইবার হামলা নিয়ে উন্মাদনা সৃষ্টি করা হয়েছে এবং মার্কিনীরা দাবি করছেন এটি রুশ স্বার্থে করা হয়েছে। অথচ এর সঙ্গে রাশিয়ার স্বার্থ কোনোভাবেই জড়িত নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, আজ আরো আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও মার্কিন অভিযোগ নাকচ করে দিয়েছেন।

রাশিয়ার সাইবার হামলার ‘সমানুপাতিক জবাব’ দেয়া হবে বলে গতকাল হুমকি দিয়েছেন হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেস্ট। এরপর রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে মার্কিন অভিযোগ নাকচ করা হলো।#

পার্সটুডে/মূসা রেজা/১২