মহাকাশ গবেষণাগারের সঙ্গে সংযোগ ঘটল চীনা নভোচারীবাহী যানের
-
মহাকাশে চীনা দুই নভোচারী
চীনের মহাকাশ গবেষণাগার তিয়ানগোং-২’ বা ‘স্বর্গীয় প্রাসাদ’এস সঙ্গে দেশটির দুই নভোচারীবাহী মহাকাশযান শেনঝাও বা ‘স্বর্গীয় যান’ ১১’এর সংযোগ ঘটেছে। পৃথিবী থেকে ৩৯৩ কিলোমিটার উপরে কক্ষপথে আজ(বুধবার) এ সংযোগ স্থাপন করা হয়।
মহাকাশযানের দুই নভোচারী ৪৯ বছর বয়সী জিং হাইপিং এবং ৩৭ বছর বয়সী চেন দোং তিয়ানগোং-২’এ ঢোকার পর থেকে টানা ৩৩ দিন মহাকাশে থাকবেন। অবশ্য জিং এর আগে দুই দফা মহাকাশে কাটিয়েছেন। মহাকাশ গবেষণাগারে চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা সংক্রান্ত গবেষণা চালাবেন তারা।
২০০৩ সাল থেকে চীন পাঁচ দফা মহাশূন্যে নভোচারীবাহী মহাকাশ যান পাঠিয়েছে। ২০১৩ সালে চীন শেষ দফা নভোচারীবাহী মহাকাশযান পাঠিয়েছিল এবং এটি মহাশূন্যে টানা ১৫ দিন অবস্থান করেছিল।
মহাকাশে নিজস্ব নভোচারীবাহী যান পাঠানোর ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়ার পর তৃতীয় অবস্থানে রয়েছে চীন। ২০১৩ সালে চাঁদে মানুষহীন যান পাঠিয়েছিল চীন এবং দেশটি মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে চলেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯