কোয়েটায় নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন নওয়াজ-রাহিল
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ কোয়েটায় আজ (মঙ্গলবার) নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কোয়েটার গভর্নর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় অন্তত ৬০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কোয়েটা সফরের জন্য রাজধানী ইসলামাবাদের আগের সব কর্মসূচি বাতিল করেন নওয়াজ। কোয়েটা সফরে নওয়াজের সঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক জাতীয় উপদেষ্টা লে জেনারেল (অব.) নাসের খান জানজুয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
জেনারেল রাহিল শরীফ প্রধানমন্ত্রী নওয়াজের আগেই কোয়েটা পৌঁছেন। তিনি সেখানে জঙ্গি হামলার শিকার পুলিশ একাডেমি পরিদর্শন করেন। সেনাপ্রধানের সঙ্গে রয়েছেন পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লে. জেনারেল রিজওয়ান আখতার এবং সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল নাদিম জাকি মানজ্।#
পার্সটুডে/মূসা রেজা/২৫