পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ; দেখানো হবে ইরানি চলচ্চিত্র
https://parstoday.ir/bn/news/world-i25462-পাকিস্তানে_ভারতীয়_সিনেমা_বন্ধ_দেখানো_হবে_ইরানি_চলচ্চিত্র
পাকিস্তানের সিনেমা হলগুলোতে ইরানি চলচ্চিত্র দেখানো হবে। দেশটিতে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ০৮:৩৪ Asia/Dhaka
  • পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ; দেখানো হবে ইরানি চলচ্চিত্র

পাকিস্তানের সিনেমা হলগুলোতে ইরানি চলচ্চিত্র দেখানো হবে। দেশটিতে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

পাকিস্তানে চলচ্চিত্র শিল্পের অবনতিশীল পরিস্থিতি ঠেকাতে এবং হারানো গৌরব ফিরিয়ে আনতে  এ পদক্ষেপ নেয়া হয়। এর আগে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করে পাক চলচ্চিত্র শিল্প টিকে ছিল। কিন্তু দেশটিতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার প্রভাবে এ শিল্পের অবস্থা করুণ হয়ে ওঠে।

ছায়াছবি আমদানির জন্য ইরান এবং তুরস্কের সঙ্গে চুক্তি করেছেন পাক ফিল্ম ডিস্ট্রিবিউটরা। এর আগে ইরানি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পাকিস্তান ন্যাশনাল ইন্সটিটিউট ফর ফোক অ্যান্ড ট্র্যাডিশনাল হেরিটেজের নির্বাহী পরিচালক ফওজিয়া সাঈদ। তিনি বলেন, সাংস্কৃতিক দিক থেকে পাকিস্তানের সমাজের অনেক কাছাকাছি রয়েছে ইরানি চলচ্চিত্র। তাই ইরানি সিনেমা পাকিস্তানের হলগুলোতে দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইরানি চলচ্চিত্রের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে এবং পাকিস্তানে এসব সিনেমা দেখানোকে উৎসাহিত করতে হবে।

পাকিস্তানে সিনেপ্যাক্স সিনেমার বিপণন বিষয়ক মহাব্যবস্থাপক মোহসিন ইয়াসিন বলেন, সাংস্কৃতিক বিনিময়ের সেরাপন্থাই হলো সিনেমা প্রদর্শন। তাই ইরানি সিনেমা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে তারা ভালবাসবেন। এ কাজে তাদের সহায়তা করার জন্য ইরানি কনস্যুলেটের সাংস্কৃতিক বিভাগের প্রতিও আহ্বান জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/১২