৩ দিনের সফরে ইরান আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i25543-৩_দিনের_সফরে_ইরান_আসছেন_চীনা_প্রতিরক্ষামন্ত্রী
চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান তিনদিনের সরকারি সফরে ইরান সফরে আসছেন। এ সফরে তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানসহ শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ২৩:১১ Asia/Dhaka
  • চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান
    চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান তিনদিনের সরকারি সফরে ইরান সফরে আসছেন। এ সফরে তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানসহ শীর্ষ পর্যায়ের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

চ্যাং রোববার রাজধানী তেহরান এসে পৌঁছাবেন বলে কথা রয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দেহকানের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।

জেনারেল চ্যাং চীন ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

এর আগে, ২০১৫ সালের এপ্রিল মাসে রাশিয়ার রাজধানী মস্কোয় চীন ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী চতুর্থ মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছিলেন। সে সময় তারা দু জন একান্ত বৈঠকে বসেন এবং ইরান ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের উপায় ও পূর্ব এশিয়ায় তাদের তৎপরতা বৃদ্ধি নিয়েও কথা বলেন। দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরান, সিরিয়া, ইরাক, রাশিয়া ও চীন একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩