ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট: ‘সহযোগিতাই সম্পর্ক রক্ষার একমাত্র পথ’
https://parstoday.ir/bn/news/world-i25714-ট্রাম্পকে_চীনা_প্রেসিডেন্ট_সহযোগিতাই_সম্পর্ক_রক্ষার_একমাত্র_পথ’
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি চীন ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার একমাত্র উপায় হিসেবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৬ ১৮:০৫ Asia/Dhaka
  • ট্রাম্পকে চীনা প্রেসিডেন্ট: ‘সহযোগিতাই সম্পর্ক রক্ষার একমাত্র পথ’

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি চীন ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার একমাত্র উপায় হিসেবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আজ (সোমবার) টেলিফোনে আলাপের সময় ট্রাম্পকে জিনপিং বলেছেন, “বাস্তবতা প্রমাণ করে যে, সহযোগিতাই হচ্ছে চীন ও আমেরিকার জন্য একমাত্র সঠিক উপায়।” চীনা প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে চীনের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল সিসিটিভি এ খবর দিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অুনযায়ী, চীন-আমেরিকার সম্পর্ক আরো মজবুত করা এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রণোদনা দেয়া ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দুপক্ষেরই প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন জিনপিং।

এর আগে, নির্বাচনে বিজয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন চীনা প্রোসডেন্ট। তিনি বলেছিলেন, চীন ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৩৭ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে এবং সামনের দিকে এগোচ্ছে। তিনি আরো বলেছিলেন, দুদেশের মধ্যে সহযোগিতার ফলে বিশ্ব ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বেড়েছে।

জিনপিংয়ের এ আহ্বানের পর ট্রাম্পের পেসিডেন্সিয়াল কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, “একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধার একটি স্বচ্ছ ধারণা দু নেতা প্রতিষ্ঠা করেছেন। ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস যে, দুই নেতার মধ্যে অন্যতম জোরালো সম্পর্কে থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪