কাতার ও কুয়েতের কাছে ১০৪ জঙ্গিবিমান বিক্রি করবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i26104-কাতার_ও_কুয়েতের_কাছে_১০৪_জঙ্গিবিমান_বিক্রি_করবে_আমেরিকা
কাতার ও কুয়েতের কাছে ১০৪টি এফ-১৫ ও এফ/এ-১৮ জঙ্গিবিমান বিক্রি করবে আমেরিকা। মার্কিন সরকার জানিয়েছে, দেশটির পররাষ্ট্র নীতির স্বার্থ রক্ষা ও শক্তিশালী করার উদ্দেশ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ০৪:১৫ Asia/Dhaka
  • এফ-১৫ জঙ্গিবিমান
    এফ-১৫ জঙ্গিবিমান

কাতার ও কুয়েতের কাছে ১০৪টি এফ-১৫ ও এফ/এ-১৮ জঙ্গিবিমান বিক্রি করবে আমেরিকা। মার্কিন সরকার জানিয়েছে, দেশটির পররাষ্ট্র নীতির স্বার্থ রক্ষা ও শক্তিশালী করার উদ্দেশ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

মার্কিন সরকারের ডিফেন্স সিক্যুরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের কাছে ২,১১০ কোটি ডলার মূল্যের ৭২টি এফ-১৫ জঙ্গিবিমান বিক্রি করবে আমেরিকা। সেইসঙ্গে দোহাকে প্রয়োজনীয় অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণও দেবে ওয়াশিংটন। এ ছাড়া, কুয়েতের কাছে ১,০১০ কোটি ডলার মূল্যের ৩২টি এফ/এ-১৮ জঙ্গিবিমান বিক্রি করবে মার্কিন সরকার।

এফ/এ ১৮ জঙ্গিবিমান

বিবৃতিতে বলা হয়েছে, এ প্রকল্পের মাধ্যমে একটি বন্ধুপ্রতীম দেশের নিরাপত্তা জোরদার করতে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করা হয়েছে। এতগুলো অত্যাধুনিক জঙ্গিবিমান কাতারের কাছে বিক্রি করার পরও মাধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট হবে না বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

মার্কিন কংগ্রেস দেশটির সরকারের এ পরিকল্পনা অনুমোদন করলে বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এসব এফ-১৫ জঙ্গিবিমান নির্মাণ শুরু করবে। এর আগে ওই কোম্পানি সতর্ক করে দিয়ে বলেছিল, অতিরিক্ত খরচ এবং অপ্রতুল ক্রয় অর্ডারের কাণে চলতি দশকের শেষ নাগাদ তাদের সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হতে পারে।#

পার্সটেু/মুজাহিদুল ইসলাম/১৯