‘রুশ হাইপারসনিক রকেট ১২ মিনিটে আমেরিকায় আঘাত করতে পারবে’
https://parstoday.ir/bn/news/world-i26281-রুশ_হাইপারসনিক_রকেট_১২_মিনিটে_আমেরিকায়_আঘাত_করতে_পারবে’
রাশিয়ার নতুন নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ১২ মিনিটে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রে ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন সম্প্রতি পরীক্ষা করা হয়েছে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
নভেম্বর ২১, ২০১৬ ০৮:৩৩ Asia/Dhaka
  • ‘রুশ হাইপারসনিক রকেট ১২ মিনিটে আমেরিকায় আঘাত করতে পারবে’

রাশিয়ার নতুন নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ১২ মিনিটে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রে ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন সম্প্রতি পরীক্ষা করা হয়েছে।

প্রায় একই সময়ে ব্রিটেনেও আঘাত হানতে পারবে রুশ রকেট। 'অবজেক্ট ৪২০১' নামের রকেটকে রাশিয়ার ইসনি উৎক্ষেপণ ঘাঁটি থেকে ছোঁড়া হয় এবং হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এটি রুশ দূরবর্তী উপদ্বীপ কামচাটকার পূর্ব নির্ধারিত  লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ক্রেমলিনের কর্মকর্তারা একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। সেকেন্ডে সাত কিলোমিটার বা ৪.৩ মাইল গতির এ ক্ষেপণাস্ত্রকে রাডার শনাক্ত করতে পারবে না। # 

পার্সটুডে/মূসা রেজা/২১