আরো ৪ পাকিস্তানি নিহত; পাক বাহিনীর জবাবে ভারতের ৬ সেনা নিহত
-
পাক-ভারত সীমান্তে সেনাদের গোলাগুলি (ফাইল ফটো)
সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে আজ (সোমবার) আরো চার পাকিস্তানি বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরের নাকিয়াল সেক্টরে ভারেতের সেনাদের ভারী গোলা বর্ষণে এসব হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।
আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি সেনাদের উপযুক্ত জবাবে ভারতের পক্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আইএসপিআর বলছে, “পাকিস্তানি সেনাদের গুলিতে এ পর্যন্ত ভারতের ছয় সেনার নিশ্চিত মৃত্যু হয়েছে।”
এদিকে, সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। পাক পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতীয় কূটনীতিককে তলব করে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১