মুহাম্মাদ মুরসির যাবজ্জীবন বাতিল করল মিশরের আদালত
https://parstoday.ir/bn/news/world-i26461-মুহাম্মাদ_মুরসির_যাবজ্জীবন_বাতিল_করল_মিশরের_আদালত
মিশরের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির যাবজ্জীবন সাজা বাতিল করেছে দেশটির একটি আপিল আদালত। গোয়েন্দাগিরির অভিযোগে দায়ের করা একটি মামলায় মুরসিকে এ শাস্তি দেয়া হয়েছিল। মুরসির এ মামলা পুনর্বিচারের আদেশ দিয়েছে আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৬ ২১:৫০ Asia/Dhaka
  • ড. মুহাম্মাদ মুরসি
    ড. মুহাম্মাদ মুরসি

মিশরের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির যাবজ্জীবন সাজা বাতিল করেছে দেশটির একটি আপিল আদালত। গোয়েন্দাগিরির অভিযোগে দায়ের করা একটি মামলায় মুরসিকে এ শাস্তি দেয়া হয়েছিল। মুরসির এ মামলা পুনর্বিচারের আদেশ দিয়েছে আদালত।

আজ (মঙ্গলবার) মিশরের সর্বোচ্চ আদালত এ রায় দেয়। মুরসির আইনজীবী আবদেল মোনিম আবদেল মাকসুদ এ তথ্য জানিয়েছেন। মিশরের বিচার বিভাগের সূত্র থেকেও এ খবর নিশ্চিত হওয়া গেছে। এ মামলায় আদালত নিষিদ্ধ ঘোষিত ইখওয়ানুল মুসলিমিনের আরো ২১ নেতা-কর্মীর শাস্তির বিষয়ে পুনর্বিচারের নির্দেশ দিয়েছে। ইখওয়ানের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িসহ ১৫ জনের বিরুদ্ধে যাবজ্জীবনের সাজা ও সমস্ত অভিযোগ নাকচ করে দিয়েছে আদালত।

এছাড়া, ইখওয়ান নেতা খায়রাত আশ-শাতের ও মুহাম্মাদ বেলতাগি এবং মুরসির সহকারী আহমাদ আবদেলআত্তির বিরুদ্ধে দেয়া রায়ও স্থগিত করেছে আদালত। এসব নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছিল। গত সপ্তাহে একই আদালত মুহাম্মাদ মুরসির বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২