সিপিইসি সব দেশের জন্য উন্মুক্ত: নওয়াজ শরীফ
https://parstoday.ir/bn/news/world-i26740-সিপিইসি_সব_দেশের_জন্য_উন্মুক্ত_নওয়াজ_শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগদানে ইচ্ছুক যে কোনো দেশকে স্বাগত জানানো হবে। তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদে প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহাম্মদভের সঙ্গে বৈঠকের সময়ে এ কথা বলেছেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ০৮:১৯ Asia/Dhaka
  • সিপিইসি সব দেশের জন্য উন্মুক্ত: নওয়াজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগদানে ইচ্ছুক যে কোনো দেশকে স্বাগত জানানো হবে। তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদে প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহাম্মদভের সঙ্গে বৈঠকের সময়ে এ কথা বলেছেন তিনি।

এদিকে, দুই নেতা তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত বা টাইপি গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি পাক-তুর্কমেনিস্তান বিমান সংযোগ পুনরায় স্থাপনের বিষয়েও কথা বলেন তারা।

টেকসই পরিবহন বিষয়ক প্রথম বিশ্ব সম্মলনে যোগ দেয়ার জন্য তুর্কমেনিস্তান সফরে গেছেন নওয়াজ শরীফ।#

পার্সটুডে/মূসা রেজা/২৬