পাকিস্তানে নতুন সেনাপ্রধান হলেন জেনারেল বাজওয়া
https://parstoday.ir/bn/news/world-i26791-পাকিস্তানে_নতুন_সেনাপ্রধান_হলেন_জেনারেল_বাজওয়া
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া’র নাম ঘোষণা করা হয়েছে। আর এর মাধ্যমে দেশটিতে সেনাপ্রধান নিয়োগ নিয়ে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল তার অবসান হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ১৭:১০ Asia/Dhaka
  • পাকিস্তানে নতুন সেনাপ্রধান হলেন জেনারেল বাজওয়া

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া’র নাম ঘোষণা করা হয়েছে। আর এর মাধ্যমে দেশটিতে সেনাপ্রধান নিয়োগ নিয়ে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল তার অবসান হয়েছে।

২৯ নভেম্বর জেনারেল রাহিল শরীফ অবসর গ্রহণের পর সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল বাজওয়া। সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে পাক সেনা সদর দফতর বা জিএইচকিউর প্রশিক্ষণ ও মূল্যায়ন বিষয়ক মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি।

বিদায়ী জেনারেল রাহিলও দেশটির সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে একই দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থায় সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬