ভারত থেকে তুলা ও সবজি আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i26797-ভারত_থেকে_তুলা_ও_সবজি_আমদানি_বন্ধ_করে_দিয়েছে_পাকিস্তান
ভারত থেকে ওয়াগাহ সীমান্ত ক্রসিং ও করাচি বন্দরের মাধ্যমে তুলা এবং সবজিসহ অন্যান্য কৃষিপণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তানের উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর (ডিপিপি)। এছাড়া, ভবিষ্যত আমদানির জন্য অনুমতিপত্র প্রদানও বন্ধ করা হয়েছে। বুধবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে ভারতীয় সেনাদের হামলার ঘটনায় তিন পাকিস্তানি সেনা এবং ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ২১:২৪ Asia/Dhaka
  • ভারত থেকে তুলা ও সবজি আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান

ভারত থেকে ওয়াগাহ সীমান্ত ক্রসিং ও করাচি বন্দরের মাধ্যমে তুলা এবং সবজিসহ অন্যান্য কৃষিপণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তানের উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর (ডিপিপি)। এছাড়া, ভবিষ্যত আমদানির জন্য অনুমতিপত্র প্রদানও বন্ধ করা হয়েছে। বুধবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে ভারতীয় সেনাদের হামলার ঘটনায় তিন পাকিস্তানি সেনা এবং ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

তুলা আমদানিকারক ও শূল্ক বিভাগের কর্মকর্তাদের দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা বেড়ে যাওয়ায় কোনো সতর্কবার্তা বা লিখিত আদেশ ছাড়াই ডিপিপি ভারত থেকে কৃষিপণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। ডিপিপি’র মহাপরিচালক সাহাবজাদা ইমরান শামি কৃষিপণ্য আমদানি বন্ধের প্রভাব বিষয়টি কিছুটা গোপন করার চেষ্টা করেছেন।

শুক্রবার সকালে তিনি ডন পত্রিকাকে তিনি জানান, “আমাদের কৃষকদের রক্ষা করার জন্য আমরা টমেটো ও অন্যান্য তাজা সবজি আমদানি বন্ধ করে দিয়েছি। আমাদের যথেষ্ট টমেটো ও অন্যান্য সবজি মজুদ রয়েছে। দেশীয় বাজারে এর ঘাটতি দেখা দিলেই কেবল আমরা ভারত থেকে তা আমদানি করি।”

তবে তুল আমদানি সম্পর্কে সাহাবজাদা শামির বলেন, “না, আমরা ভারত থেকে তুলা আমদানি বন্ধ করি নি। ভারতীয় রপ্তানিকারকরা আমাদের জীব-নিরাপত্তা শর্ত মেনে না চলার রিপোর্ট পেয়ে সাময়িকভাবে আমদানি থামিয়ে দেয়া হয়েছে। আমরা রিপোর্টগুলো দেখছি এবং যদি আমাদের আশংকা ভুল প্রমাণিত হয় তাহলে আমরা তুলা আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেব।”

সাহাবজাদা শামি পরিষ্কার করেছেন যে, কেবল সেসব তুলার চালানই স্থলপথে বা নৌপথে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়া হবে যেখানে আমদানিকারকরা তার অধিদপ্তর থেকে এরইমধ্যে অনুমতি নিশ্চিত করেছেন এবং যাদের উদ্ভিদস্বাস্থ্য সনদপত্র রয়েছে।

টেক্সটাইল মিলের এক মালিক অভিযোগ করেন, “ওয়াগা ও করাচি বন্দরের মাধ্যমে তুলার চালান পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এর কারণ মন্ত্রণালয়ই জানে। কিন্তু সস্তা ও ভর্তুকিপ্রাপ্ত ভারতীয় সুতা কোনোরকম বাধা বা অনুমতি ছাড়াই আনা হচ্ছে। বৃহস্পতিবার ডিপিপি সীমান্তে তুলার চালান আসা বন্ধ করার সময়ই কমপক্ষে এগারো ট্রাক ভারতীয় সুতা পাকিস্তানে প্রবেশ করেছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬