‘পাকিস্তানের পরমাণু কর্মসূচির মতই গুরুত্বপূর্ণ সিপিইসি প্রকল্প’
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি পাকিস্তানের কাছে পরমাণু কর্মসূচির মতোই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং সংস্কারমন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল এ কথা বলেছেন। পাশাপাশি পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে যেমন রাজনীতিকরণ করা হয় নি একই ভাবে সিপিইসি’কে রাজনীতিকরণ না করার আহ্বান জানান তিনি।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পাকিস্তানের চারটি প্রদেশই সিপিইসি সুফল ভোগ করবে। ২০১৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত সিপিইসি’র প্রকল্পের মেয়াদ উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।
সিপিইসি’র স্বল্পমেয়াদী প্রকল্প ২০২০ মধ্যমেয়াদীর ২০২৫ এবং দীর্ঘমেয়াদী ২০৩০ সালে বাস্তবায়ন করা হবে। তিনি আরো দাবি করেন, দুবাই, হংকং, এবং সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দর নগরীতে রূপান্তরিত হবে গোয়াদার।#
পার্সটুডে/মূসা রেজা/২৯