সিপিইসি’তে যোগ দিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে না: রাশিয়া
নভেম্বর ৩০, ২০১৬ ০৮:৫৬ Asia/Dhaka
রাশিয়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগ দেয়ার বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনার খবর নাকচ করে দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ সংক্রান্ত গোপন আলোচনার খবরকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, রুশ গোয়েন্দা প্রধান গোয়াদার বন্দর পরিদর্শন করার জন্য দেশটি সফর করেছেন।
রুশ বিবৃতিতে এ খবরকে সত্য নয় বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সিপিইসি’তে যোগ দেয়ার বিষয়ে নিয়ে ইসলামাবাদের সঙ্গে কোনো আলোচনা করছে না মস্কো। পাকিস্তানে রাশিয়া যে সব অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা করছে তার কথা উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, মস্কো এ সম্পর্ক আরো জোরদার করতে চাইছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০
ট্যাগ