ভারতে হচ্ছে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলন: যোগ দিচ্ছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i27169-ভারতে_হচ্ছে_হার্ট_অব_এশিয়া’_সম্মেলন_যোগ_দিচ্ছে_পাকিস্তান
ভারতের অমৃতসরে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী শনিবার শুরু হবে দুদিনব্যাপী এ সম্মেলন। পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৬ ০৮:০১ Asia/Dhaka
  • সারতাজ আজিজ
    সারতাজ আজিজ

ভারতের অমৃতসরে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী শনিবার শুরু হবে দুদিনব্যাপী এ সম্মেলন। পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না।

বৈঠকের বিষয়ে পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা ইংরেজি দৈনিক ডনকে বলেছেন, “আমরা ভারতের পক্ষ থেকে বৈঠকের বিষয়ে কোনো সদিচ্ছা দেখছি না; বল এখন ভারতের কোর্টে। তবে বৈঠকের বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে।” চলতি বছর পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে ভারতসহ কয়েকটি যোগ না দেয়ায় সে সম্মেলন স্থগিত হয়ে গেছে কিন্তু ভারতে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে যাচ্ছে পাাকিস্তান।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া বৈঠকে পাকিস্তান ও ভারত- দু দেশই যোগ দিয়েছিল এবং সে সময় দু দেশের মধ্যকার বিরাজমান সমস্যা সমাধানে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সংলাপ শুরুর কথা ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে পাঠানকোট ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর সে বৈঠক হয় নি।  হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। অবশ্য, পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১