পাকিস্তানি বিমানের সব আরোহী নিহত; পুড়ে গেছে সবার দেহ
https://parstoday.ir/bn/news/world-i27688-পাকিস্তানি_বিমানের_সব_আরোহী_নিহত_পুড়ে_গেছে_সবার_দেহ
পাকিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন নারী ও দু'টি শিশুও রয়েছে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৬:৩১ Asia/Dhaka
  • বিধ্বস্ত হওয়ার পরও বিমান থেকে ধোয়া উড়তে দেখা যায়
    বিধ্বস্ত হওয়ার পরও বিমান থেকে ধোয়া উড়তে দেখা যায়

পাকিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন নারী ও দু'টি শিশুও রয়েছে।

আজ (বুধবার) দুপুরে দেশটির চিত্রল থেকে ইসলামাবাদে যাওয়ার পথে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বা পিআইএ'র একটি বিমান খাইবার পাখতুনখাওয়া'র হাভেলিয়ানে বিধ্বস্ত হয়।

হাভেলিয়ানের স্থানীয় সরকারি কর্মকর্তা তাজ মোহাম্মাদ খান বলেছেন, বিমানের কোন যাত্রীই বেঁচে নেই। বিমানের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যাত্রীদের শরীর আগুনে পুড়ে যাওয়ায় তাদেরকে চেনার উপায় নেই বলে তারা জানিয়েছেন। তবে, নিহতদের মধ্যে পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুনায়েদ জামশিদও ছিলেন। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ দুপুরের পর থেকে ফ্লাইট পিকে-৬৬১ নামের ওই বিমানটির যোগাযোগ নিয়ন্ত্রণকক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭