সিআইএ মনে করছে নির্বাচন বিজয়ে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i27904-সিআইএ_মনে_করছে_নির্বাচন_বিজয়ে_ট্রাম্পকে_সহায়তা_করেছে_রাশিয়া
আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছে। পাশাপাশি মার্কিন ইলেক্ট্রোরাল পদ্ধতির প্রতি আস্থাহীনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করেছে রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৬ ১৫:৫৪ Asia/Dhaka
  • সিআইএ মনে করছে নির্বাচন বিজয়ে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়া

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছে। পাশাপাশি মার্কিন ইলেক্ট্রোরাল পদ্ধতির প্রতি আস্থাহীনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করেছে রাশিয়া।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে। পোস্টের খবরে আরো বলা হয়েছে, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিসহ অন্যান্য সংস্থা এবং হিলারি ক্লিনটনের ফাঁস হয়ে যাওয়া ইমেইল এবং প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সঙ্গে জড়িত বিষয় রুশ সরকারকে সরবরাহ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।  একই সঙ্গে এ সব গোপন দলিল এবং ইমেইল অনুসন্ধানী ওয়েব সাইট উইকিলিকসেও সরবরাহ করা হয়। 

পোস্টের খবরে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সম্প্রদায় সর্ব সম্মত ভাবেই মনে করছে ট্রাম্পকে নির্বাচনে জিততে সহায়তা করাই ছিল রাশিয়ার লক্ষ্য। এ সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন সিনেটরদের ব্রিফিং করেছে সিআইএ। গত সপ্তাহে রুদ্ধদ্বার কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন সিআইএ মুখপাত্র।#  

পার্সটুডে/মূসা রেজা/১০