‘পাকিস্তানে সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের যোগসাজশ নস্যাৎ করা হবে’
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দেশটির সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের মধ্যকার যোগসাজশ যেকোনো মূল্যে নস্যাৎ করার হুমকি দিয়েছেন।
পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পেশোয়ারের কোর সদর দফতর পরিদর্শনের সময় এ হুমকি দেন তিনি। জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তানের দূরবর্তী এলাকার সন্ত্রাসীদের সঙ্গে শহরের কেন্দ্রগুলোকে অবস্থিত মদদদাতাদের যোগসাজশ যে কোনো মূল্যে নস্যাৎ করা হবে।
পেশোয়ারের কোর সদর দফতরে অবস্থানকালে তাকে ফাতা, খাইবার পাকতুনখা এবং মালাকান্দ বিভাগের সন্ত্রাস বিরোধী অভিযান এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হয়।
এ ছাড়া, সীমান্ত ব্যবস্থাপনার অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি। পাক সীমান্ত দিয়ে অবৈধ চলাচল কার্যকরভাবে বন্ধ করতে ফ্রন্টিয়ার কোরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩